সর্বশেষ খবরঃ

অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করলেন দর্শনা

অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করলেন দর্শনা
ছবি সংগৃহীত
বিয়ের পিঁড়িতে বসেছেন ওপার বাংলার অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। শুক্রবার ( ১৫ ডিসেম্বর ) সাত পাকে বাঁধা পড়েন তারা।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে,পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে সাবেকি রীতিতে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।

সম্পর্ক নিয়ে শুরু থেকেই নিরব ছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি আলোচনায় না এসে সোজা বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন অভিনেতা। ঠিক যেমনটা ভেবেছিলেন, সেভাবেই প্রেমিকা দর্শনাকে বিয়ে করলেন সৌরভ দাস।

এমনিতে দর্শনা ঐতিহ্যবাহী সাজই পছন্দ করেন। আইবুড়োভাত, গায়েহলুদের সাজে সেই ঐতিহ্যবাহী আয়োজন দেখা গিয়েছিল। বিয়েতেও সেই সাজেই ধরা দিলেন দর্শনা। আগেই জানিয়েছিলেন রূপার কাজ করা লাল টুকটুকে বেনারসি আর সোনার গয়নায় সাজবেন তিনি। ঠিক তেমনই সাজে তাকে দেখা গেছে।

আর এতদিন নিজের লুক নিয়ে সৌরভ যত রকমের পরীক্ষাই করুন না কেন, বিয়েতে তিনিও ছিলেন ঐতিহ্যবাহী সাজে। সাদা জামদানি কাজ করা শেরওয়ানির সঙ্গে দর্শনার সাজের সঙ্গে রঙ মিলিয়ে লাল রঙের কাশ্মীরি শাল নিয়েছিলেন সৌরভ।

বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনা নেই সৌরভ ও দর্শনার। সম্ভবত মার্চ-এপ্রিল মাস নাগাদ ঘুরতে যাবেন তারা। এখনই কিছু খোলাসা করছেন না এ বিষয়ে।

দুজনের প্রেম প্রায় এক বছরের। কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই খুব বেশি কথা বলেননি দুজনে। বিয়ের ঘোষণাও সেভাবে করেননি। তাদের আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই চমকে গিয়েছিলেন। তবে তারা যে বিয়ে করতে চান, সে কথা নাকি অনেক আগে থেকে দুজনেই ভেবেছিলেন।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে