সর্বশেষ খবরঃ

অপহরণ করে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার-৩

অপহরণ করে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার-৩
প্রতিকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গৃহবধুকে অপহরন করে গণধর্ষণের অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর বন্ধুর বাড়ি থেকে বোনের বাড়িতে যাওয়ার পথে তাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী গৃহবধূ (২৮)।

এ ঘটনায় ওই গৃহবধূ ৫ জনের নাম উল্লেখ করে শনিবার ( ২০ আগস্ট ) হরিপুর থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান ( ২০), চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাদ ( ১৯) ও একই এলাকার গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ ( ২০)।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া এলাকার ওই গৃহবধূ গত শুক্রবার ( ১৯ আগস্ট ) বিকেল সাড়ে চারটার দিকে তার ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে হরিপুর উপজেলার রুহিয়া এলাকায় স্বামীর বন্ধুর বাড়ি থেকে বোনের বাড়িতে যাচ্ছিলেন।

এ সময় হরিপুর উপজেলার কামারপুকুর অটো স্ট্যান্ড থেকে গৃহবধূকে অপহরণ করে উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা বাজারের পূর্ব উত্তর পাশে আনোয়ার মাস্টারের আম বাগানে নিয়ে যায়। সেখানে ছেলের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে মাকে বিবস্ত্র করে পর্যায়ক্রমে গণধর্ষণ করে অপহরণকারীরা।

পরে রাত সাড়ে ১২টার দিকে ধর্ষকরা ওই গৃহবধূ ও তার ছেলেকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ফজলুর রহমান নামে এ ধর্ষককে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে। পরে ফজলুর রহমান ও ভিকটিমের ভাষ্যমতে হরিপুর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরও দুই ধর্ষক রিসাত ও অটোচালক আকাশকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত ৫ জন আসামির মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা শনিবার ( ২০ আগস্ট ) রাত ১১ টায় বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় জবানবন্দিতে নিজেদের অপরাধ স্বীকার করেন। পরে আদালতের নির্দেশক্রমে তাদের কারাগারের পাঠানো হয়।

এছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভূক্তভোগী গৃহবধূর স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর

ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড