সর্বশেষ খবরঃ

অনিশ্চিত লোকসংগীত উৎসব

অনিশ্চিত লোকসংগীত উৎসব
অনিশ্চিত লোকসংগীত উৎসব

পাঁচ বছর পর ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে এই উৎসবটি।

অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বেঙ্গল ফাউন্ডেশন উচ্চাঙ্গসংগীত আসর আয়োজনের সময় পিছিয়ে দিয়েছে। এ কারণে শুদ্ধ সংগীতের এই আসর কবে হবে সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষবার ২০১৮ সালে আয়োজনটি হয়েছিল।

ষষ্ঠ আসরের সব আয়োজন এবং দেশি-বিদেশি শিল্পীদের সঙ্গে আলাপও চূড়ান্ত হয়ে গিয়েছিল, তখনই জানা গেলো উৎসবটি নির্দিষ্ট সময়ে হচ্ছে না।

এদিকে লোকসংগীতের আসর হবে জেনে উচ্চাঙ্গসংগীত আয়োজনের প্রস্তুতি নিয়েছিল বেঙ্গল ফাউন্ডেশন। আর্মি স্টেডিয়াম ভেন্যু চেয়ে আবেদনও করেছিল কর্তৃপক্ষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তারা আয়োজনটি পিছিয়ে নিয়েছে। নতুন কোনও তারিখও জানানো হয়নি।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ নিয়ে এখন কোনও মন্তব্য করবো না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, আর্মি স্টেডিয়ামে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে ইকোস অব রেভ্যুলেশন শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ ডিসেম্বর। সেখানে গাইবেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

আরো খবর

রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন