সর্বশেষ খবরঃ

হিলি বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

হিলি বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু
হিলি বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাবলু সরকার ( ৩০ ) নামে ভারতীয় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। রোববার ( ৩ অক্টোবর ) সকালে হাকিপমুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাবলু সরকার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাপানগর গ্রামের চিত্ত বসুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভারতীয় ট্রাক চালক বাবুল সরকার গত বৃহস্পিতিবার ( ৩০ সেপ্টেম্বর ) বিকেলে ভারত হতে হিলি স্থলবন্দরে আসেন।

পরে শনিবার (২ অক্টোবর ) বন্দরের ভিতরে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। চিকিৎসা দেওয়ার পরে সে কিছুটা সুস্থ্য হলে তাকে ভারতে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তাররা। কিন্তু ভারতে পাঠানোর আগেই আজ তিনি বন্দরের ভিতরে মারা যায়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) খায়রুল বাসার শামীম জানান, হিলি স্থল বন্দরের ভিতরে একজন ভারতীয় ড্রাইভার মারা গেছে। এমন সংবাদের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে ভারতে তার পরিবারের কাছে বাবুল সরকারের মরদেহ হস্তান্তর করা হবে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী