সর্বশেষ খবরঃ

হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে ২ কাবাডি খেলোয়ার আহত

সিনিয়র রিপোর্টার :: রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাস উল্টে দুই কাবাডি খেলোয়াড় আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই খেলোয়াড় হলেন, সোনিয়া আক্তার (২১) ও হাসনা আক্তার (২০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনই বাংলাদেশ আনসার ও ভিডিপির কাবাডি দলের হয়ে খেলেন।

আনসার ও ভিডিপি কাবাডি দলের প্রশিক্ষক ফারহানা সুলতানা শিলা বলেন, এসএ ( সাউথ এশিয়ান ) গেমসে অংশ নিতে ওই দুই খেলোয়াড় গত ৩ অক্টোবর গুলিস্তানের কাবাডি ক্যাম্পে এসেছিলেন। বাছাইয়ে তাঁরা বাদ পড়েন। শুক্রবার বিকেলে তাঁরা বাসে করে ডেমরার বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বাস উল্টে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন কাবাডি খেলোয়াড় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। দুজনই আশঙ্কামুক্ত আছেন।

পুলিশের ওয়ারী ট্রাফিক জোনের সহকারী কমিশনার বিপ্লব কুমার রায় জানান ওয়ারীতে র‌্যাব-৩ কার্যালয় বরাবর ফ্লাইওভারে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে সেটি সরিয়ে ফেলা হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা