সর্বশেষ খবরঃ

সুস্মিতা সেনকে দেখা যাবে ট্রান্সজেন্ডার নারী চরিত্রে

ট্রান্সজেন্ডার গৌরী সবন্ত ও সুস্মিতা সেন ( ডানে )। ছবিঃসংগৃহীত
ট্রান্সজেন্ডার গৌরী সবন্ত ও সুস্মিতা সেন ( ডানে )। ছবিঃসংগৃহীত

দীর্ঘ বিরতির পর ফের পর্দায় দেখা যাবে সুস্মিতা সেনকে। বলিউড পাড়ায় জল্পনা, ‘আর্যা’ ওয়েব সিরিজের পাশাপাশি বড় প্রযোজনা সংস্থার ব্যানারে আরও একটি ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

আত্মজীবনীমূলক সেই সিরিজ়ে তাকে মহারাষ্ট্রের ট্রান্সজেন্ডার আন্দোলনের অন্যতম মুখ গৌরী সবন্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিরিজ়ের পরিচালনার দায়িত্বে থাকছেন মরাঠি পরিচালক রবি যাদব।

গৌরী সবন্তের নাম জন্মের পর ছিল গণেশ সবন্ত। মুম্বাইয়ে রূপান্তরকামীদের আর্থ-সামাজিক মানোন্নয়ন-সহ নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন গৌরী। ‘সখী চার চৌঘি ট্রাস্ট’ নামক সেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধারও এই রূপান্তরকামী। সবন্তের এই প্রতিষ্ঠান এইডসের সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ করে থাকে।

২০০১ সালে এক যৌনকর্মীর কন্যাসন্তানকে দত্তক নিয়ে রাতারাতি সংবাদ শিরোনামে চলে এসেছিলেন গৌরী। সেই কন্যাসন্তানের নাম রেখেছিলেন ‘গায়েত্রী’। সেই সময় তাকে ‘ভারতের প্রথম রূপান্তরকামী মা’-এর উপধী দেওয়া হয়েছিল।গৌরীর প্রিয় ‘গায়েত্রী’ কিছু দিন আগেই একটি ছোট ভিডিওতে জানিয়েছিলেন, কীভাবে তাকে তার নতুন মা উদ্ধার করেছিলেন।

সেই ভিডিওতে গায়েত্রী আরও জানিয়েছিলেন, তিনি আইনজীবী হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হতে চান এবং তার রূপান্তরকামীদের লড়াইয়ে আইনি সহায়তা দিতে চান।

সূত্রঃ আনন্দবাজার।

আরো খবর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার