সর্বশেষ খবরঃ

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রৌদ্রছায়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রৌদ্রছায়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রৌদ্রছায়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার :: রুপসায় রৌদ্রছায়া ফাউন্ডেশনের পক্ষ হতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নারী আর্থ-সামাজিক উন্নয়ন,সমাজ সংস্কার এবং পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন এই রৌদ্রছায়া ফাউন্ডেশন।

শুক্রবার দুপুরে রুপসা উপজেলার ইলাইপুর অনুশীলন মজার স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি দরিদ্র শিক্ষার্থীরা।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, রৌদ্রছায়া ফাউন্ডেশনের সভাপতি মীর কবীর হোসেন, সহ-সভাপতি সেলিনা আক্তার শিলা, সাধারণ সম্পাদক মুক্তা জামান রাখি, যুগ্ম সাধারণ সম্পাদক মদিনা মনোয়ারা, সমাজ কল্যান সম্পাদক সঞ্চীতা রানী দে ও দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার রুশা।

এছাড়াও উপস্থিত ছিলেন, অনুশীলন মজার স্কুলের প্রতিষ্ঠাতা অলোক চন্দ্র দাস, আলো স্বেচ্ছাসেবক অর্ঘ্য কুমার দাস, মোঃ আশিক-উজ-জামান ও মার্কেন্টাইল ব্যাংকের অফিসার মোঃ রফিকুল ইসলাম সুমন প্রমুখ।

কম্বল বিতরণ কালীন সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,এ ঋতুতে সমাজের গরিব, অসহায়, দুস্থ মানুষ দারিদ্র্যের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীত বস্ত্রের অভাবে প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে। তাদের কথা চিন্তা করে রৌদ্রছায়া ফাউন্ডেশনের এ উদ্যোগ।

আমাদের নিয়মিত সহযোগিতার অংশ হিসাবে আজ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। শীতার্তদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা