সর্বশেষ খবরঃ

সীমান্তবর্তী তিনশো পরিবারের মাঝে ৫৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ

সীমান্তবর্তী তিনশো পরিবারের মাঝে ৫৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ
সীমান্তবর্তী তিনশো পরিবারের মাঝে ৫৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ ( চাঁপাইনবাবগঞ্জ) জেলা প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) এর পক্ষ হতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ( ১০ জানুয়ারি ) ১১ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠ নামক স্থানে স্থানীয় ৩০০ জন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র ( কম্বল ) বিতরণ করা হয়।

বিতরণকৃত শীত বস্ত্রাদি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে বলে বিজিবি কর্তৃপক্ষের বিশ্বাস।

বিজিবি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিজিবি’র পক্ষ হতে জানানো হয়।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে মানব কল্যাণে বিজিবির এ ধরনের ইতিবাচক ও মানবহিতৈষী কর্মকান্ডে স্থানীয় জনসাধারণ এবং উপকারভোগীরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ এবং জুনিয়র কর্মকর্তাসহ ইউনিটের অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন