সর্বশেষ খবরঃ

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা আজ

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা আজ
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা আজ

স ম জিয়াউর রহমান :: দেশের সেবামূলক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরের মোমিন রোডের চেরাগি গলির মুখে ব্রাক ব্যাংক ভবনের হায়দার আলী চৌধুরী হলে কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উদ্যোক্তাগণ উপস্থিত থাকবেন।

এর আগে আগামী (২৯ আগস্ট ) শুক্রবার জুমার নামাজের পর নগরের শহরকুতুব হযরত শাহ আমানত( রহঃ ) এর মাজার শরীফে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সংগঠনের স্হায়ী পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর ও লংগদু উপ‌জেলায় বন্যা দুর্গতদের ত্রাণ বিত‌রে‌ণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল ২৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টায় নগরের ভূইয়া গলির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোস্তফা আলম মাসুম, ফারুক চৌধুরী, ফারহানা আফরোজ, আকতার হোসেন নিজামী, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, মোঃ মাসুদ রানা, মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার, আসিফ ইকবাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতোমধ্যে সারাদেশে একটি মানবিক ও সেবামূলক কার্যক্রমে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিচিতি পেয়েছে। এর ধারাবাহিক মানবিক কার্যক্রম বেশ আলোচিত ও প্রশংসিত।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩