সর্বশেষ খবরঃ

সিলেটে বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে নিহত

সুনামগঞ্জে বাস খাদে উল্টে মা ও মেয়ে নিহত
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর)ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার বাসিন্দা ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের( বিসিআইসি ) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিআইসির ১১ কর্মকর্তা স্বপরিবারে ঢাকা থেকে টাংগুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। তারা সেঁজুতি ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে (নম্বর: ১৫-৬০৮২) রওনা দেন।ভোরে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এ সময় বাসটি উল্টে মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সুমন কুমার চৌধুরী বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটিকে খাদে উল্টে থাকা অবস্থায় পাই। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১