সর্বশেষ খবরঃ

সিলগালা করে দেওয়া হলো কেশবপুর মডার্ন ক্লিনিকের অপারেশন থিয়েটার

সিলগালা করে দেওয়া হলো কেশবপুর মডার্ন ক্লিনিকের অপারেশন থিয়েটার
সিলগালা করে দেওয়া হলো কেশবপুর মডার্ন ক্লিনিকের অপারেশন থিয়েটার

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র সমাজ,কেশবপুর এর প্রতিনিধিগণ গত ১৮ আগস্ট, ‘২৪ এ কেশবপুরস্থ মডার্ণ ক্লিনিকে অপারেশন চলাকালীন অবস্থায় মোঃ মোস্তফা কামরুজ্জামান ( SACMO) কে হাতেনাতে ধরে ফেলে। তিনি নিজের যথাযথ শিক্ষাগত, কারিগরি দক্ষতা এবং যথাযথ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত এহেন কাজ করে আসছিলেন।

এরই প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেশবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অত্র ( ১৯ আগস্ট ) কেশবপুরস্থ মডার্ণ ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মডার্ন ক্লিনিক এর অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, বাংলাদেশের আইন অনুযায়ী অপারেশন চলাকালীন সময়ে এমবিবিএস চিকিৎসক, একজন এনেস্থিসিয়া চিকিৎসক ও এসিস্ট্যান্ট হিসেবে চিকিৎসক থাকার বাধ্যবাধকতা রয়েছে। উনি নিজে এমবি বিএস চিকিৎসক না হয়েও  অপারেশন করার প্রমাণ মেলাতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ তাকে অবরুদ্ধ করে এবং স্বাস্থ্য বিভাগকে অবহিত করে।

ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ কেশবপুর এর সহযোগিতায় কেশবপুর স্বাস্থ্য বিভাগ এহেন অনিয়মের বিরুদ্ধে কার্যক্রম চালু রাখবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন