সর্বশেষ খবরঃ

সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ জন পুলিশকে হত্যা

সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ জন পুলিশকে হত্যা
সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ জন পুলিশকে হত্যা

স্টাফ রিপোর্টার :: চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর বাইরে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ সূত্র জানায়, রবিবার ( ৪ আগস্ট ) বিকালে দুর্বৃত্তরা এনায়েতপুর থানায় হামলা চালায়। এসময় থানায় ঢুকে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সঙ্গে থানায় দায়িত্বরত ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসীরা ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি ) যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানায় আক্রমণ করেছে।

আহত হয়েছে পুলিশের তিন শতাধিক সদস্য বলেও জানায় পুলিশ সদর দফতর।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান