সর্বশেষ খবরঃ

সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ

সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ

খোকন ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি )সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গিস্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক হয়ে শাপলাচত্বর এসে সমাবেশে করে।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসী সংগঠন গুলো দেশের বামধারার সংগঠনগুলোর সঙ্গে আতাত করে ষড়যন্ত্র করে সাহাদাত ফরাজি সাকিবের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। সাকিব গত ১৫ জানুয়ারি স্টুডেন্টস ফর সভারেন্টির সার্বভৌমত্ব বিষয়ে সাংবাদিক সম্মেলনে যোগদান করা এবং বিতর্কিত আদিবাসী শব্দ পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার দাবিতে সোচ্চার থাকায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন। অবিলম্বে সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন মুক্তি দিতে গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন করা হবে।

উল্লেখ্য,গত ১২ ফেব্রুয়ারি রাতে মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হন সাহাদাত ফরাজি সাকিব। বর্তমানে কারাগারে রয়েছেন। সাহাদাত ফরাজি সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম মুখপাত্র ছিলেন।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান