সর্বশেষ খবরঃ

সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি

সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি
সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি

বলিউড ভাইজান সালমান খান ক্যারিয়ারের শুরুর দিক থেকেই পরিবার-পরিজন নিয়ে মুম্বাইয়ের বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকেন।

রবিবার ( ১৪ এপ্রিল )সকালে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে গুলির শব্দ শোনা গেছে,বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

হিন্দুস্তান টাইমস এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোর ৫ টার দিকে একটি মোটরসাইকেলে একজন অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমান খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে।

এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার নেতা একনাথ শিন্ডে। তিনি লিখেছেন, ‘প্রিয় মুম্বাই পুলিশ, দ্রুত হামলাকারী ও এর মূল হোতাদের গ্রেপ্তার করুন। কী ঘটছে মুম্বাইতে? কোথায় নিরাপত্তা!’

উল্লেখ্য, ২০২৩-এ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএয়ের পক্ষে জানানো হয়েছিল, সালমান খান ১০টি গ্যাংয়ের নিশানায় রয়েছেন।

তাদের মধ্যে ছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও। সালমানকে হত্যার পরিকল্পনা এর আগে একাধিকবার হয়েছে। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেই সব পরিকল্পনা ভেস্তে গেছে।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়