সর্বশেষ খবরঃ

শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা উদ্দেশ্যমূলক-ডাঃ দীপু মনি

ডাঃ দীপু মনি

শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন,এই অপচেষ্টাগুলো কোনভাবেই সফল হবে না।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন,সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম, যাতে দেখা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানান রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে। তখন তারা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে,যেগুলো তারা আবার এক ধরণের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি এই অপচেষ্টা কোনভাবেই সফল হবে না

মন্ত্রী বলেন, আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকার অনুরোধ রইলো। এসব ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে শিক্ষামন্ত্রী সার্কিট হাউজে জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে এ জেলায় ২০১৯ সাল থেকে এ যাবত বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ নিয়ে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন