সর্বশেষ খবরঃ

সাদুল্লাপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

সাদুল্লাপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত
সাদুল্লাপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্লাপুরে ‘উত্তম কৃষি চর্চা ( জিএপি ) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ বিষয়ক কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১ জুলাই ) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলার ৬০ জন কৃষক ও কৃষানি এ প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে গাইবান্ধা কৃষি অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ রব সরকার ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ।

মানব দেহের জন্য নিরাপদ ও গুণগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন প্রশিক্ষকরা। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে জিএপি সার্টিফিকেট প্রদান করা হয়।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন