সর্বশেষ খবরঃ

সাদুল্লাপুরে কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা

সাদুল্লাপুরে কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা
সাদুল্লাপুরে কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :; গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সিংগার পাড়া গ্রামে পছন্দের এক ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় ছালমা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার ( ৩০ জানুয়ারি ) সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছালমা আক্তার এ গ্রামের ছোলাইমান আলীর মেয়ে ও রংপুরের একটি কলেজে অনার্স পড়ুয়া ছাত্রী।

স্থানীয়রা জানায়,এলাকার এক ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছালমা আক্তারের প্রেম-ভালোবাসা চলছিল। এরই এক পর্যায়ে ওই ছেলেকে বিয়ে করবে বলে পরিবারকে জানানো হয়। এতে বাবা-মা অসম্মতি জ্ঞাপন করেন। তারপর পরিবারের পক্ষ থেকে আরেকটি ছেলের সঙ্গে ছালমা আক্তারের বিয়ে ঠিকঠাক হয়।

এ বিয়ে বুধবার ( ৩১ জানুয়ারি ) আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যা করবে মর্মে বাবা-মাকে জানায় ছালমা।

এ নিয়ে সোমবার ( ২৯ জানুয়ারি ) ছালমাকে তার বাবা-মা শাসন করে।এরই অভিমানে মঙ্গলবার ( ৩০ জানুয়ারি ) সন্ধ্যার দিকে ছালমা আক্তার বিষপান করে।

বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছালমা আক্তার মারা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কেএম আজমিরুজ্জামান বলেন,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা