সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিন জন বহিষ্কার

সাতক্ষীরায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিন জন বহিষ্কার
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া ) আসনের তালা উপজেলার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি জাল ভোটের অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানির হওয়ার পর ওই কেন্দ্রের ৩নং বুথে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার নব কুমার পাইনসহ ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত অপর দুই জন হলের পোলিং অফিসার শাহাজউদ্দিন ও পোলিং অফিসার জিএম বারাকাত হুসাইন।

রোববার ( ৭ জানুয়ারি ) বিকালে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বহিষ্কার করেন।

মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উদয় কুমার জানান,মানিকহার গ্রামের শামায়েল সরদার ( যার ভোটার নং ০৪৫৫) বেলা ১১টার দিকে ভোট দিতে এসে দেখেন কে বা কারা তার ভোট দিয়ে গেছে।

অভিযোগ পাওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল ৩নং বুথে। পরে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার ও দুই জন পোলিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।তিনি বলেন, পরবর্তীতে টেন্ডার ভোটের মাধ্যমে শামায়েল সরদারের ভোট নেয়া হয়েছে।

সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান ( সরদার মুজিব ) বলেন, তিনি মানিকহার ভোট কেন্দ্রে গিয়ে জাল ভোটের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা রিটানিং কর্মকর্তাকে জানান। পরবর্তীতে তিনি ব্যবস্থা নিয়েছেন।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়