সর্বশেষ খবরঃ

সাজেক থেকে ফেরার পথে জীপ খাদে পড়ে নারী পর্যটক নিহত

সাজেক থেকে ফেরার পথে জীপ খাদে পড়ে নারী পর্যটক নিহত
সাজেক থেকে ফেরার পথে জীপ খাদে পড়ে নারী পর্যটক নিহত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী পর্যটক। বুধবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুর ২টার দিকে হাউজ পাড়া এলাকায় জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম পিংকি ( পূর্ণ নাম পাওয়া যায়নি )। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন পর্যটক। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে,আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পর্যটকদের অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে সাজেক সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এসব বিষয়ে যথাযথ তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত সবার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ