সর্বশেষ খবরঃ

সাঘাটায় ভ্যান চালকের মৃত্যু

সাঘাটায় ভুল সিজারিয়ানে নবজাতকের মৃত্যুর অভিযোগ
সাঘাটায় ভুল সিজারিয়ানে নবজাতকের মৃত্যুর অভিযোগ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটায় উপজেলায় অটোভ্যানের সঙ্গে ছাগলের ধাক্কা লাগার ঘটনায় মজিবর রহমান (৫০ ) নামের ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় মুত্যু মজিবরকে ছাগলের মালিক আতিকুর রহমান টিক্কার বিরুদ্ধে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত মজিবর রহমান মুক্তিনগর ইউনিয়নের কচুয়া পুটিমারি এলাকার বাসিন্দা। অভিযুক্ত আতিকুর রহমান টিক্কার উপজেলার ধনারুহা গ্রামের মৃত পিয়াস উদ্দিনের ছেলে। মজিবর রহমান এই অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

মঙ্গলবার ( ১২ সেপ্টম্বর ) সকালে এ ঘটনায় সাঘাটা থানা পুলিশ মজিবর রহমানের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা জানায়,শুক্রবার ( ৮ সেপ্টেম্বর ) ভ্যান চালাতে গিয়ে সাঘাটার ধনারুহা এলাকায় একটি ছাগলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ছাগল মালিক আতিকুর রহমান টিক্কা ক্ষুব্ধ হয়ে মজিবর রহমানকে কিলঘুসিসহ বেধরক মারধরে আহত করে।

তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে গত সোমবার ( ১১ সেপ্টেম্বর ) রাতে চিকিৎসাধীন অবস্থায় মজিবর মারা যায়। মৃত্যুর খবর শুনে অভিযুক্ত আতিকুর রহমান টিক্কা ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রাকিব হোসেন বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন