সর্বশেষ খবরঃ

সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত
সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমানোর আরেকটি উদ্যোগ হিসেবে সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে বুধবার ( ৩১ মে ) সই করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এর আগে,সরকার কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়।এর একটি ছিল সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ সীমিত করা। অর্থ বিভাগের এক আদেশে গত ৯ নভেম্বর বলা হয়, সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

অর্থ বিভাগের পক্ষ থেকে গত মার্চে আরেকটি পরিপত্র জারি করা হয়।এতে বলা হয়, চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন অংশের বরাদ্দ শতভাগ ব্যয় করা যাবে।

তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাতে বরাদ্দের ৭৫ শতাংশ ও জ্বালানি খাতে ৮০ শতাংশ ব্যয় করা যাবে। উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা যাবে না।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন