সর্বশেষ খবরঃ

সন্তানসহ আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

সন্তানসহ আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
সন্তানসহ আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আঃ খালেক মন্ডল ::  গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার ( ১ এপ্রিল ) দুপুরে লালমনিরহাট -সান্তাহার রুটের গাইবান্ধা আদর্শ কলেজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জোবায়ের মিয়া ( ১৮) ও গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনর স্ত্রী রাজিয়া বেগম (২৩)।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত গৃহবধু রাজিয়া বেগম দেড় বছরের একটি শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় কলেজ শিক্ষার্থী জোবায়ের মিয়া ওই গৃহবধুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় কোলে থাকা দেড় বছরের শিশু আবির হোসেন গুরুতর আহত হয়। পরে ওই শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয় স্থানীয়রা।

গাইবান্ধা রেলওয়ে ( জিআরপি ) পুলিশ ফাঁড়ি থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় গাইবান্ধা জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন