সর্বশেষ খবরঃ

সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পাগল হাসান নিহত

সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পাগল হাসান নিহত
সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পাগল হাসান নিহত

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান (৩৫)। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সত্তার মিয়াও (৫৩) মারা গেছেন। তিনি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের আহাদ আলীর ছেলে।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) সকাল সাড়ে ৭টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

রুকন মিয়া, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামে আরো তিনযাত্রী এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ওসি মোঃ শাহ আলম জানান, কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের সংগীতশিল্পী পাগল হাসান আজ সকাল সাড়ে ৭টায় তার কয়েকজন স্বজনকে নিয়ে সিএনজি ( অটোরিকশা ) দিয়ে ছাতকে আসছিলেন।

গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি বাস দোয়ারাবাজার যাচ্ছিল। এ সময় সুরমা সেতুর টোল প্লাজার কাছে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজিটি।

ঘটনাস্থলেই মারা যান শিল্পী পাগল হাসান। তার অপর তিন সঙ্গীকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

উল্লেখ্য ‘ জীবন খাতা ’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ীর ইঞ্জিন’সহ অসংখ্য জনপ্রিয় গান রচয়িতা ও গায়ক এই পাগল হাসান। তার মৃত্যুতে শোকে ছায়া নেমেছে তার ভক্ত-অনুরাগীদের মাঝে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন