সর্বশেষ খবরঃ

শ্রেণিকক্ষে ঢুকে সাবেক চেয়ারম্যানের মাতলামি!শীক্ষার্থীরা আতঙ্কে

শ্রেণিকক্ষে ঢুকে সাবেক চেয়ারম্যানের মাতলামি!শীক্ষার্থীরা আতঙ্কে
ছবি সংগৃহীত

যশোর প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার পোড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষে ঢুকে মাতলামি করলেন ২ নং লক্ষনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া (৪৫)। এ ঘটনায় এলাকা জড়ে নিন্দার ঝড় বইলেও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হওয়ার সুবাধে ঘটনাটি ধামাচাপা দিতে সচেষ্ট একটি মহল।

বুধবার ( ১৬আগস্ট ) সকাল ১২ টায় প্রাথমিক বিদ্যালয়টিতে পাঠদানকালীন সময়ে শিশুদের শ্রেণিকক্ষে আচমকা মদপ্য অবস্থায় প্রবেশ করে মাতলামি শুরু করলে কোমলমতি শিশুদের মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সরকার দলীয় সাবেক চেয়ারম্যান কামাল হোসেন কালো পাঞ্জাবী পরিহিত মদপ্য অবস্থায় বিদ্যালয়ে প্রবেশ করে মাতলামি করলে শিশুদের ডাকচিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে বিতর্কিত চেয়ারম্যান কামালকে অবরুদ্ধ করে থানায় সংবাদ দেন। বেনাপোল পোর্টথানার এস আই লিখন সরকার ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয় বাউন্ডারী হতে বের করে নিয়ে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাভিক হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জানান, স্থানীয়দের খবরে বেনাপোল পোর্টথানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন। এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবে পুলিশ।
প্রশাসনের দৃষ্টিআকর্ষন করে শিক্ষাঙ্গনে এ ধরনের ঘৃনীত কান্ডের পুনারাবৃত্তি এড়াতে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান কামালের শাস্তি দাবি করেছেন সুশীল সমাজ।

আরো খবর

যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক