সর্বশেষ খবরঃ

শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

এম কামরুজ্জামান( সাতক্ষীরা) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে মৎষ্য ঘের জবর দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ সকাল ৯টায় উপজেলার আঁটুলিয়া ইউনিয়নে চরের বিল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহষ্পতিবার সকাল ৯টার সময় গুমানতলী গ্রামের মোস্তফা সরদারের ছেলে হাছিম সরদারের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্র শাবল, দা লাঠিসোটা নিয়ে মৎষ্য ঘের দখর নেওয়ার জন্য হামলা করে।এতে মৃত আনোয়ার হোসেনের ছেলে আলতাফ হোসেন লাভলু (৫২), তারই ছেলে আফজাল হোসেন (১৯), শওকাত সানার ছেলে সাইফুল্ল্যা ( ৩২) আহত হয়।

এরমধ্যে লাভলু ও সাইফুল্ল্যার অবস্থা আসংখ্যা জনক হওয়ায় তাদের ২ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটুলিয়া এলাকার মৃত্যু সোহরাব গাজীর ছেলে মতিয়ার রহমান জানান, আটুলিয়া মৌজার ডিপি ৬২৩,১০০৩ ও ২৫৯৯ নং খতিয়ানের ৬০১৩, ৬০২২, ৬০২৩, ৬০২৪ নং হালদাগে মোট ২৭ একর জমিতে আমরা দীর্ঘদিন যাবত মৎষ্য ঘের করে আসছি।হাছিম সরদারের নেতৃত্বে ১৫/২০ জন লাঠিসোটা নিয়ে মৎষ্য ঘের দখর নেওয়ার জন্য হামলা করে।

অভিযুক্ত হাছিম সরদারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি প্রতিনিধিকে বলেন,সানা দিং এর নামে সি এস,আর এস, এস এ ৬৬৮ নং ও বি আর এস ৬২৩ খতিয়ানের মালিক। উক্ত জমিতে দীর্ঘদিন যাবত সানাগং মৎষ্য ঘের করে আসছে। হঠাৎ বৃহস্পতিবার ২৬ মার্চ জাবাখালি ব্রিজের ওপরে আমি পৌঁছানো মাত্র মন্টু ও লাভলুর নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়।এতে আমি মারাত্মক আহত হই। শ্যামনগর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছি।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি ঘটনাটি শুনেছি এখনো পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেননি,অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন