সর্বশেষ খবরঃ

শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২
শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন খুলনার কয়রা থানার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র বেল্লাল হোসেন এবং খুলনার দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁ পুত্র আযহারুল ইসমাল খান জাহান।
এবিষয়ে শ্যামনগর থানায় উপপরিদর্শক অভীক বড়াল বাদী হয়ে গতকাল শুক্রবার ৪/৫ জন অজ্ঞাতসহ আটককৃত ২ জনকে আসামী করে এজাহার দায়ের করেছেন।
এজাহারে উপপরিদর্শক অভীক বড়াল উল্লেখ্য করেন শুক্রবার আনুমানিক রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের চৌদ্দরশী ব্রীজে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ১২নম্বর গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাবুরা গ্রামস্থ আলী হায়দার এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর বর্ণিত আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা ৪/৫ জন অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়।
পুলিশের উপস্থিতি টের পায়ে আসামীরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। অতঃপর আমি সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় বর্ণিত আসামীদেরকে গ্রেফতার করি এবং অন্য অজ্ঞাতনামা আসামীরা রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত জনগনের সামনে থেকে আটককৃত দুই জনের হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ থেকে ২ টি হাতল বিহীন লোহার কুঠার, ১ টি কাঠের বাটযুক্ত লোহার হাতুড়ী, ৭ টি ছিদ্রযুক্ত স্কায়ার লোহার রড, ৫ টি ছিদ্রযুক্ত লোহার পাত, ১৫ টি স্প্রিং, ১০ টি লোহার ড্রিল বিট জব্দ করা হয়।
আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তাহারা ডাকাতি করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রস্তুতি গ্রহণ করতেছিল। আটককৃত আসামী ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার অপরাধ করেছে। আটককৃত আসামীদ্বয়ের নামে কয়রা ও দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন আসামীদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার