সর্বশেষ খবরঃ

শ্যামনগরে জেলে,বাওয়াল ও সাধারন জনতাবন্ধনের মানববন্ধন

শ্যামনগরে জেলে,বাওয়াল ও সাধারন জনতাবন্ধনের মানববন্ধন
শ্যামনগরে জেলে,বাওয়াল ও সাধারন জনতাবন্ধনের মানববন্ধন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগরে সুন্দরবনের জেলে ও বাওয়ালদের নিরাপদ ও টেকসই জীবিকা নিশ্চিত করা এবং হরিণ শিকার সম্পূর্ণভাবে নির্মূলের দাবিতে জেলে, বাওয়াল ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক জনতাবন্ধনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১১ জানুয়ারি )সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান’র সঞ্চালনায় ও সুন্দরবন প্রসক্লাব’র সভাপতি বিল্লাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বনজিবি মালতি রানি,ওয়াজেদ আলী, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহারিয়ার হোসেন,সিনিয়র সদস্য মোঃ শাহিন হোসেন, সদস্য নাজমুল হোসেন মুখ্য।

অংশগ্রহণকারীরা বলেন, সুন্দরবনের জেলে ও বাওয়ালরা জীবনের ঝুঁকি নিয়ে বননির্ভর পেশায় যুক্ত থাকলেও তারা নিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।মানববন্ধনে বক্তারা জানান, দস্যুতা, বন্যপ্রাণীর আক্রমণ ও নানা প্রাকৃতিক ঝুঁকির মধ্যে থেকেও জেলে-বাওয়ালরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অথচ অপরিকল্পিত দমন-পীড়ন ও হয়রানির কারণে প্রকৃত জেলে-বাওয়ালরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন,আর সেই সুযোগে হরিণ শিকারিরা গোপনে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় হরিণ শিকার নির্মূল করা অত্যন্ত জরুরি। এজন্য প্রকৃত জেলে-বাওয়ালদের আলাদা করে চিহ্নিত করা, নিরাপদ পাস-পরমিট ব্যবস্থা চালু করা এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়—সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে জেলে-বাওয়ালদের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং হরিণ শিকারিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য।

মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষে অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ