
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরের বিবার ( ২০ ডিসেম্বর ) শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১নং ওয়ার্ডের জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের পুত্র মোঃ গোলাম হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার হয়েছে।
স্থানীয় ভাবে জানা যায়, মোঃ গোলাম হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো প্রতিবেশী সাইফুল ফারুক সেলিম রেজাউলদের সাথে। মুলত চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল।
তবে কিছুদিন পুর্বে নিহত গোলাম হোসেন স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে গত বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতির কথা থাকলেও সাইফুল গং রা কেউই স্থানীয় ইউনিয়ন পরিষদে হাজির হননি। আইন অমান্য করায় এ সংক্রান্তে নিহত গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন।
কোর্ট হতে নোটিশ আশায় ক্ষিপ্ত হয়ে উঠে রেজাউল গংরা সকালে একবার মৌখিক বিবাদ হয় এরপর নিহত গোলাম রহমান তার বাড়ির পাশ্ববর্তী মুরগীর খামার সংলগ্ন গেলে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল, রেজাউল ইসলাম অতর্কিতভাবে হামলা করে গোলাম হোসেনকে বুকে ও পিঠে ছুরি আঘাত করে লোহা রড লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নিয়ে আসেন হাসপাতালের দ্বায়িত্বরত ডাঃ রোগীকে পরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বাড়িতে ঘটনাটি কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবের নেতৃত্বের শ্যামনগর থানার একটি চৌকস দল পুরো বাড়িটি ঘিরে ফেলে। এসময় বাড়ি থেকে অভিযুক্ত এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল(৫০), সাইফুল (৩৮),ফারুক (৩০), বদর গাজীর রেজাউল (৫৫), রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫),সাইফুলের স্ত্রী,সাইফুলের মা সফুরা,ফারুকের স্ত্রী জহুরা স্ত্রীসহ ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করে। ঘটনাস্থল হতে হত্যাকাণ্ডে ব্যবহারিত রক্তমাখা সুরি ও রড় উদ্ধার করে পুলিশ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোলাম রহমান হত্যার সাথে জড়িত আসামিদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।