সর্বশেষ খবরঃ

শাহরুখ অভিনীত জওয়ানের নতুন রেকর্ড

শাহরুখ অভিনীত জওয়ানের নতুন রেকর্ড
শাহরুখ অভিনীত জওয়ানের নতুন রেকর্ড

ভারতের বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ‘জওয়ান’। চলতি বছর বলিউড বাদশা শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা।গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর থেকে একাধিক রেকর্ড গড়েছে।

মুক্তির প্রথম দিনেই ভারতে বক্স অফিস আয়ে রেকর্ড গড়ে শাহরুখের এই সিনেমা। ‘জওয়ান’ মুক্তির দিনেই আয় করে ৮০ কোটি রুপি। যা ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

আর এবার ‘জওয়ান’-এর রেকর্ড তালিকায় যুক্ত হলো আরেকটি রেকর্ড। ভারতের বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। সানি দেওল অভিনীত ‘গদর টু’ সিনেমার রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়েছে শাহরুখের ‘জওয়ান’।

রোববার ( ২৪ সেপ্টেম্বর ) বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’ ( টুইটার )-এ এক পোস্টে তিনি জানান, মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে ‘জওয়ান’।

এর আগে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌছাঁনোর রেকর্ডটি সানি দেওলের ‘গদর-টু’ সিনেমার দখলে ছিল। ৫০০ কোটির ক্লাবে পৌঁছাতে ‘গদর টু’ সিনেমার সময় লেগেছিল ২৪ দিন।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ