সর্বশেষ খবরঃ

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতিকী ছবি

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদ উদ্দিন (৫০ ) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শাহাদ উদ্দিন মাটিপুকুর গ্রামের মৃত জাহেদ আলী ফরাজির ছেলে।

শনিবার ( ৯ অক্টোবর ) সকালে উলাসি ইউনিয়নের মাটিপুকুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদ উদ্দিন বাড়ির পাশে বৈদ্যুতিক লাইনের তার টানতে যেয়ে অসাবধানতাবশত দূর্ঘটনা কবলে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা