সর্বশেষ খবরঃ

শার্শায় বিজিবির হাতে স্বর্ণবারসহ গডফাদার দেব ও পাচারকারী আটক

শার্শা প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রামে ওজনের ১২টি স্বর্ণের বারসহ এলাকার চিহ্নিত গডফাদার দেব সহ এক পাচারকারীকে আটক করেছে।

আটকরা হলো-যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদার এর ছেলে দেব হালদার ( ৪২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)।

বুধবার ( ৭ জুন ) দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল তাদের স্বর্ণবারসহ আটক করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৪০০ গ্রাম। এবং বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন