সর্বশেষ খবরঃ

শার্শায় পুলিশের হাতে ৬২পিস স্বর্ণেরবারসহ আটক-২

শার্শায় পুলিশের হাতে ৬৫পিস স্বর্ণেরবারসহ আটক-২
শার্শায় পুলিশের হাতে ৬৫পিস স্বর্ণেরবারসহ আটক-২

শার্শা প্রতিনিধি :: শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২পিস স্বর্ণেরবারসহ মোঃ নাইম মল্লিক ( ২১) ও আজহারুল উসলাম (২২)নামের দুই স্বর্ণ পাচারকারী গ্রেফতার হয়েছে।

আটককৃত নাইম যশোর জেলার শার্শাথানাধীন টেংরালী গ্রামের মৃত আবু জাফর মল্লিকের ছেলে এবং আজহারুল একই জেলাথানাধীন বহিলাপোতা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

যশোর জেলা পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,সোমবার ( ৭ নভেম্বর ) শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা লক্ষনপুরস্থ আমিনুরের চাতালের মোড় এলাকায় চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলো।

এসময় এ্যাপাচি আরটিআর লাল রং এর মোটর সাইকেল যোগে দুইজন ব্যাক্তিকে আসতে দেখে তাদের থামার সংকেত দিলে পাশের কাঁচা রাস্তা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠাকালে পুলিশসদস্যরা তাদের আটক করতে সক্ষম হন। তাদের পালানোর কারন জিঙ্গাসাবাদে তারা স্বর্ণ চোরাকারবারী ও তাদের নিকট অবৈধ্য স্বর্ণ রয়েছে মর্মে স্বীকার করেন।

পরবর্তীতে শার্শা সহকারী কমিশনার( ভূমি )ও নির্বাহী মেজিস্ট্রেটের উপস্থিতিতে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে তাদের কাছে থাকা শপিংব্যাগ হতে ৬২পিস বিভিন্ন আকার এবং ওজনের স্বর্ণেরবার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭কেজি ১২গ্রাম ও বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা।এ সংক্রান্তে আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা রুজু হয়েছে। যাহার মামলা নং-৬ ও তারিখ ৭-১১-২০২২ইং।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন