সর্বশেষ খবরঃ

শার্শার সুমন হত্যাকান্ডের প্রধান আসামী কামালসহ গ্রেফতার-৩

শার্শার সুমন হত্যাকান্ডের প্রধান আসামী কামালসহ গ্রেফতার-৩
শার্শার সুমন হত্যাকান্ডের প্রধান আসামী কামালসহ গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি :: বেনাপোলে অপহৃত শার্শার সেই ওমর ফারুক সুমন হত্যাকান্ডের প্রধান আসামী কাউন্সিলর কামালসহ তিন জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সাথে হত্যাকাজে ব্যবহৃত আলামত লোহার পাইপ,প্লাস ও লাশ পরিবহনের প্রাইভেটকার উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

সোমবার ( ২০ নভেম্বর ) সকালে ঢাকার আশুলিয়া কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঐ তিন পলাতক আসামীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো যশোরের বেনাপোল পোর্টথানাধীন বড়আঁচড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন (৪০), তার শ্যালক সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজা (২৪) ও একই গ্রামের রফিজুল ইসলামের ছেলে ইসরাফিল (২৯)।

যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও আসামীদের মোবাইল তথ্যের ভিত্তিতে ডিবির এস আই মুরাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স ঢাকা হতে ঐ তিন আসামীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল এর সামনে হতে লাশ বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও ঘটনাস্থলের ঘরের ছাদ হতে লোহার পাইপ ও প্লাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণচোরাকারবারীরা জানান, স্বর্ণের ৩৫টি বার আনুমানিক ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় তারা সুমনকে সন্দেহজনক ভাবে আটকিয়ে মারধর করে স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে লাশ ঝিনাইদাহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেই।

এর আগে যশোর গোয়েন্দা সদস্যরা রাজধানীর শাখারী বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন হত্যায় আরো ৩ জনকে গ্রেফতার ও ১টি হায়েচ মাইক্রো জব্দ করেন।

আরো খবর

যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক