সর্বশেষ খবরঃ

শার্শায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৩

শার্শায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৩
শার্শায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৩

শার্শা প্রতিনিধি ::যশোরের শার্শা উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যদের অভিযানে ৪৯৯৫পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-নারায়নগঞ্জ জেলার সদর থানাধীন শিমরাইল ১৪নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মোঃ আমজাদ হোসেন ( ৩৫),একই জেলা থানাধীন নবাব সলিমুল্লাহ রোডের বাসিন্দা মোঃ ইসমাইল মিঞার ছেলে আলী নেওয়াজ ভুইয়া( ২৯ ) ও যশোর জেলার শার্শা থানাধীন ধলদাহ গ্রামের মৃত জোবেদ আলী মোল্লার ছেলে ফারুক হোসেন( ৪৮)।

সোমবার ( ২জুন ) যশোর সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শার্শার নাভারন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাযতে থাকা ৪৯৯৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড়ের মসজিদ মার্কেটের সন্মুখ মহাসড়কে একটি প্রাইভেটকার তল্লাশীকালে গ্রেফতারকৃত আমজাদ হোসাইনের দেখানো মতে গাড়ীর ভিতর লুকিয়ে রাখা ৪৯৯৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এসময় মাদক বহন কাজে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আসামী ও জব্দকৃত আলামত যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন