সর্বশেষ খবরঃ

শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

মাহমুদুল হাসান

শার্শা উপজেলায় নিয়ম-নিতীর তোয়ক্কা না করে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হলেও উদাসিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এর ফলে উপজেলার হাজার হাজার চিকিৎসা সেবা গ্রহীতারা অপচিকিৎসা নিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ও প্রতারিত হচ্ছে।

উপজেলার একাধিক বেসরকারি ক্লিনিকে অপচিকৎসায় প্রসুতি ও নবজাতক মৃত্যুর ঘটনা ঘটলেও দৃশ্যমান কোন পদক্ষেপ নেইনী যশোর সিভিল সার্জন কার্যালয় বলে অভিযোগ রয়েছে।

প্রভাবশালী মহলের চাপ ও তদবিরে বিচার পাইনী ভুক্তভোগীসহ নিহতের স্বজনেরা। ঘটনার পর সাময়িক ক্লিনিক কার্যক্রম বন্ধের নোটিশ দিলেও কয়েক সপ্তাহ পরেই দেন দরবারে তুষ্ঠ হয়ে প্রতিষ্ঠান সচল হওয়ায় প্রশ্নবিদ্ধ যশোর সিভিল সার্জনের কার্যক্রম।

নাম প্রকাশ না করার শর্তে যশোর সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা জানান, উপজেলার অধিকাংশ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিধি সন্মত্ত কাগজপত্র নেই।কোন কোন প্রতিষ্ঠানের কাগজপত্র নবায়নের তারিখ বছরের পর বছর ফেল রয়েছে।তবুও চলছে চিকিৎসা কার্যক্রম। এ বিষয়ে যশোর সিভিল সার্জনের সহিত যোগাযোগের চেষ্টা চালালে কর রিসিভ না করায় তার বক্তব্য জানা যাইনী।

স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ অক্টোবর “ উন্নয়ন” এনজিও দ্বারা পরিচালিত বেনাপোল বাজারস্থ নগর মাতৃসদন কেন্দ্রের অব্যবস্থপনা ও চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )ফারজানা ইসলাম ক্লিনিক পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও আজ অবধি সু চিকিৎসা ব্যবস্থার হাল ফেরেনি কেন্দ্রটির।

জানা গেছে অভিজ্ঞ ও পেশাদার ডাক্তার ছাড়াই প্রসুতির ডেলিভারি এমনকি প্রসুতির সিজার কার্যক্রম পরিচালনার অভিযোগ থাকলেও পদক্ষেপ নেইনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

নাভারন এলাকার মুক্তি ক্লিনিক,পল্লী ক্লিনিক,বিসমিল্লাহ ক্লিনিক,বুরুজবাগান ক্লিনিক,বাগ আঁচড়ার জনসেবা ক্লিনিক,আল মদিনা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার,বাগআঁচড়া নার্সিং হোম,বেনাপোলের মর্ডান ডায়গনস্টিক সেন্টার,বেনাপোল ডায়গনস্টিক সেন্টারের চিকিৎসা কার্যক্রম নিয়ে এলাকাবাসির গুরুতর অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য মতে উল্লেখিত প্রতিষ্টান গুলোতে স্বাস্থ্য অধিদপ্তর একাধিকবার অভিযান পরিচালনা করে জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করলেও অর্থ লেনদেনের মাধ্যমে যশোর সিভিল সার্জন অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার সহায়তা নিয়ে পুনঃরায় ক্লিনিক কার্যক্রম পরিচালনা করে চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে। উপজেলা জুড়ে ৬০টির অধিক ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার রয়েছে,যেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন কয়েকশত রোগী।

উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আফিল ডিগ্রী কলেজ সড়কে অবস্থিত ডাঃ মমতাজ মজিদের বাসভবনের পুরোটাই জুড়ে চলছে অবৈধ ক্লিনিকের রমরমা ব্যবসা। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি এবং প্রয়েজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই নোংড়া পরিবেশে চলছে ক্লিনিক কার্যক্রম এমনকি অপারেশন। এতে করে রোগী মৃত্যুর ঝুঁকি থাকলেও নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে গত ৭ ফেব্রুয়ারী ২৬ইং তারিখে একাধিক পত্র পত্রিকায় খবর প্রকাশ হলেও পদক্ষেপ নেইনী যশোর সিভিল সার্জন কার্যালয়। ফলে ভুইফোঁড় প্রতিষ্ঠান (ক্লিনিক )মালিকরা আরো উৎসাহিত হচ্ছে বেআইনী চিকিৎসা কার্যক্রম পরিচালনায়।

বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশের ন্যায় আজও উপজেলার বেনাপোল পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। দ্রুতই উপজেলা নির্বাহীকর্মকর্তার সহায়তা নিয়ে বিতর্কিত প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ চেয়ে উপজেলার সুশীল সমাজের দাবী বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার গুলোর কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তরের আইন মেনে পরিচালিত হওয়ার ব্যবস্থা গ্রহণের।

আরো খবর

শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা
দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা
কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
সুন্দরবনে ডাকাতের আক্রমনে জেলে গুলিবিদ্ধ
সুন্দরবনে ডাকাতের আক্রমনে জেলে গুলিবিদ্ধ
ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু
ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু
 খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক