সর্বশেষ খবরঃ

শাবির মেডিক্যাল সেন্টারে ১২ অক্টোবর থেকে টিকা দেওয়া শুরু

শাবির মেডিক্যাল সেন্টারে ১২ অক্টোবর থেকে টিকা দেওয়া শুরু
শাবির মেডিক্যাল সেন্টারে ১২ অক্টোবর থেকে টিকা দেওয়া শুরু

স্টাফ রিপোর্টার :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত করতে মঙ্গলবার ( ১২ অক্টোবর ) সকাল ১০টা থেকে টিকা দেওয়া শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের অস্থায়ী টিকা কেন্দ্রে এ টিকা দেওয়া হবে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে মঙ্গলবার ১০টা থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রথমদিন মাস্টার্স ও চতুর্থ বর্ষের ২০০ জন শিক্ষার্থী টিকা পাবেন। যারা আগে আসবে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।

শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোনও টিকা পাননি তারাই এ টিকা নিতে পারবেন বলে জানান তিনি। উপাচার্য আরও বলেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা এখানে টিকা নিতে পারবেন না

রবিবার ( ১০ অক্টোবর ) দুপুরে টিকা দানের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মঙ্গলবার থেকে শুরু হয়ে যতদিন সবার টিকা নেওয়া শেষ না হবে ততদিন এ কার্যক্রম চলমান থাকবে। আর অন্তত একডোজ টিকা না নিয়ে শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, টিকা নিতে অবশ্যই টিকা রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে আনতে হবে। প্রথমদিন মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হলেও পরবর্তী দিন থেকে সব ব্যাচের শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ