সর্বশেষ খবরঃ

লেবাননের মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা

লেবাননের মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা
ছবি সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল বৃহস্পতিবার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে একটি মসজিদ ও বাড়িও আছে। খবর আনাদোলু এজেন্সির।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আল-জাবাইন শহরের মসজিদে হামলা চালিয়েছে। পাশাপাশি,আইতা আল-শাবাব শহর ও মেয়স আল-জাবাল শহরে দুইটি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে তাইর হারফা, খাইম, জাবাল কেহাইল এবং আইতারুম শহরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। তবে এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে-সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তেও হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলা চলছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন