সর্বশেষ খবরঃ

রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে নাঃবিজিবি প্রধান

রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে নাঃবিজিবি প্রধান
ছবি সংগৃহীত

বিশেষ প্রতিবেদক :: নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি বলেন, সকালে নৌকা নিয়ে নতুন করে ৬৫ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে,সে সময় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেছেন।এ ব্যাপারে বিজিবি সতর্ক রয়েছে।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন,সীমান্ত এলাকার পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ধৈর্য ধারণ করে, মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। আমাদের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা সে রকমই।

তিনি বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি,সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন এসেছে মিয়ানমার থেকে। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিল। তাদের মধ্যে ৮ জন গুরুতর আহত ছিল, ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিজিবির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে,তাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করছি,সেটা শিগগির হবে,বলেন বিজিবি প্রধান।

তিনি বলেন, গোলাগুলি হলে এদিকে কিছু শেল এসে পড়ছে। দুর্ভাগ্যজনকভাবে গতকাল একজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নারী নিহত হয়েছে।এই মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, আমরা প্রতিবাদ জানিয়েছি।

আরো খবর

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন