সর্বশেষ খবরঃ

রাজশাহীতে শিশু ধর্ষণ শেষে হত্যা মামলায় ধর্ষক গ্রেফতার

রাজশাহীতে শিশু ধর্ষণ শেষে হত্যার মামলায় ধর্ষক গ্রেফতার
প্রতিকী ছবি

ঈদের সালামির প্রলোভন দেখিয়ে রাজশাহীতে আনিকা নামের আট বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক পলাশ গ্রেফতার হয়েছে।নিহত নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।

সোমবার ( ৩ জুলাই ) ভোরে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে,সোমবার ভোর সাড়ে ৪ টায় নাটোর থেকে অপহরণ,ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার সন্ধ্যার দিকে তাকে ঈদের সালামির প্রলোভন দেখিয়ে অপহরণ করে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ।এরপর পলাশ শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।

পুলিশের জানায়, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। এরপর শিশুটিকে ধর্ষণ ও গলাটিপে হত্যা করে। সুযোগ বুঝে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায় অপহরণ,ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত পলাশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে।

নগরীর শাহ মখদুম থানার উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং অপহরণ, ধর্ষণ ও হত্যায় অভিযুক্তকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় মামলা হয়েছে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ