সর্বশেষ খবরঃ

রাঙ্গামাটির লংগদেুর মতবিনিময় সভায় ঐক্যের ডাক দিলেন দীপেন দেওয়ান

রাঙ্গামাটির লংগদেুর মতবিনিময় সভায় ঐক্যের ডাক দিলেন দীপেন দেওয়ান
রাঙ্গামাটির লংগদেুর মতবিনিময় সভায় ঐক্যের ডাক দিলেন দীপেন দেওয়ান

এম এস শ্রাবণ মাহমুদ :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঐক্যের ডাক দিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।রোববার ( ১৬ নভেম্বর ) বেলা ১১ঃ০০ ঘটিকা সময় উপজেলার মাইনী মুখ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৯৯ রাঙ্গামাটি আসনের বিএনপির মনোনীত পদ প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।সভা স্থানজুড়ে ছিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতি,ব্যানার,ফেস্টুন এবং স্থানীয় মানুষের ভিড়।

এসময় মঞ্চে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী কর্মপরিকল্পনা এবং সংগঠনগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

উক্ত সভায় বক্তারা বলেন,লংগদুসহ সমগ্র রাঙ্গামাটি জেলায় উন্নয়ন বঞ্চনার দীর্ঘ ইতিহাস রয়েছে। মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। আগামী নির্বাচন সেই পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে।
বক্তারা আরও দাবি করেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিতে বিশ্বাসী। এ লক্ষ্য অর্জনে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা এখন সবচেয়ে জরুরি।

মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা,যেমন যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট,শিক্ষা অবকাঠামো উন্নয়ন নিয়ে বক্তারা তাঁদের মতামত তুলে ধরেন। বক্তারা অভিযোগ করে বলেন,বছরের পর বছর ধরে উন্নয়ন প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে লংগদু উপজেলায় বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি।

সভায় উপস্থিত কর্মী-সমর্থকেরা প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানস্থলে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল নজর কারার মত।

সভা আয়োজক’রা জানান,আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। তৃণমূলের অংশগ্রহণই বিএনপির প্রকৃত শক্তি। তাই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সংগঠনকে আরও গতিশীল করা হবে।

মতবিনিময় সভায় লংগদু উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা অংশ গ্রহণ করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন