সর্বশেষ খবরঃ

রংধনু’র এক দশক পূর্তি উপলক্ষে পলাশবাড়ীতে বৃক্ষরোপন

রংধনু’র এক দশক পূর্তি উপলক্ষে পলাশবাড়ীতে বৃক্ষরোপন
রংধনু’র এক দশক পূর্তি উপলক্ষে পলাশবাড়ীতে বৃক্ষরোপন

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা থেকে )  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু উন্নয়ন সংস্থার এক দশক পূর্তি উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।

শুক্রবার ( ২২ ফেব্রুয়ারি ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মনোহর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ,ঔষধী ও শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ লাগানো হয়।

এ বৃক্ষরোপন কর্মসূচিতে সংস্থার সভাপতি শাহীন আলম,সাধারণ সম্পাদক রায়হান আকন্দ, প্রচার প্রকাশনা সম্পাদক এসএইচএম নিশান মন্ডলসহ রংধনু উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটি এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য ২০১৪ সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে রংধনু উন্নয়ন সংস্থা। কাজের ধারাবাহিকতায় ২০১৮ সালে গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হওয়ার পর গাইবান্ধা সদর ও পলাশবাড়ী থানার মনোহরপুর ও হরিনাথপুর এবং সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে।

১০ বছরের পথচলায় সংস্থাটি শুরুর সময় থেকে এখন পর্যন্ত রংধনুর একঝাক শিক্ষিত তরুণ যুবক স্ব-উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

করোনা মহামারীতে সরকারি নির্দেশনা জনগণের মাঝে প্রচার এবং বাস্তবায়ন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণসহ নানা কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করেছে সংগঠনটি।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১