সর্বশেষ খবরঃ

যুদ্ধবিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের

যুদ্ধবিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের
ছবি সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে,তারা ৫০ টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রসহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র।খবর আল-জাজিরার।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে,সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবর অস্বীকার করে এসেছে।

ইসরায়েলের জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশটির রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবাও এ সময়ে বন্ধ রাখা হবে।ইসরায়েলে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়,ইসরায়েল ও ইরানের মধ্য সংঘাত চলমান থাকার পরিপ্রেক্ষিতে তিন দিনের জন্য দূতাবাস বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে দূতাবাসের কর্মীদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে,ইসরায়েল ছেড়ে যেতে ‘বেসরকারি মার্কিন নাগরিকদের’ সহায়তা করার বিষয়ে এ মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই।

এদিকে দূতাবাসের বিবৃতি অনুযায়ী,ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলো এখন বন্ধ আছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন