সর্বশেষ খবরঃ

যশোর আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

যশোর আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু
যশোর আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

যশোর প্রতিনিধি :: যশোরের নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাসের আয়োজনে যশোরে ১২দিন ব্যাপী যশোর আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়েছে।পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য বৃহষ্পতিবার ( ১২ জানুয়ারী ) প্রদীপ জ্বালিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।

প্রথমদিন সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে “জয়তুন বিবির পালা” নাটকটি মঞ্চস্থ হয়। আর এর মধ্য দিয়েই যশোর আন্তর্জাতিক নাট্যোৎসবের পর্দা ওঠলো।

এই উৎসবে ভারতের একমাত্র নাট্যদল শান্তিপুর সাংস্কৃতিক সংঘ,ঢাকার ৯টি,যশোর ও মৌলভীবাজারের ১টি করে মোট ১২টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে বলে জানা গেছে।

এর আগে যশোর শিল্পকলা মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং তা শহর ঘুরে শিল্পকলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে যশোর আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৩ এর আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা,নাট্যকর ও অভিনেতা সাধনা আহমেদ প্রমুখ।

আলোচনার শুরুতে দেশের পাঁচজন খ্যাতিমান নাট্যকর,নির্দেশক ও মঞ্চ অভিনেতাকে উত্তরীয় পরিয়ে সন্মাননা দেওয়া হয়।তারা হলেন নাট্য নির্দেশক সাইদুর রহমান লিপন,নাট্যকার মুস্তাক আহমেদ,অভিনেতা এ কে আজাদ, অভিনেতা মাসুদ সুমন ও থিয়েটার অ্যাক্টিভিস্ট নিমাই সরকার।

আরো খবর

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড