সর্বশেষ খবরঃ

যশোরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

যশোরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
যশোরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

যশোর প্রতিনিধি :: যশোরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রোববার ( ৮ সেপ্টেম্বর ) সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাখা বক্তব্যে নবাগত পুলিশ সুপার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্বারোপ করে বলেন সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সুন্দর নিরাপদ সমাজ বিনির্মাণে অগ্ৰণী ভূমিকা পালন করতে পারেন।তিনি আরো বলেন আমি বিশ্বাস করি পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে একটা মেলবন্ধন আছে আর সেটা আগামীতেও থাকবে।পরিশেষে তিনি যশোরকে নিরাপদ ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্ )যশোর,জনাব মোহাম্মদ ফিরোজ কবির, ডিএসবি যশোরসহ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সংবাদ পত্রের সম্পাদক ও প্রকাশক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন