সর্বশেষ খবরঃ

যশোরে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার

যশোরে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার
যশোরে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীর ছবি

যশোর প্রতিনিধি :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর অভিযানে বিল্পব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমামুল ইসলাম ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হারুন অর রশিদ গ্রেফতার হয়েছে।

বৃহষ্পতিবার ( ৫ অক্টোবর ) গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর ও শংকরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঐ দুই পলাতক আসামীকে গ্রেফতার করে।

ইমামুল যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কাটাখাল ১নং কলোনী গ্রামের মাসুমের ছেলে ও যশোর জেলার ঝিকরগাছা থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। হারুন একই জেলা থানাধীন কুমড়ী গ্রামের ছিয়াব আলীর ছেলে।সে শার্শা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাজ্জীবন সাজাপ্রাপ্ত।

র‌্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত ২ অক্টোবর ২০২৩ ইং তারিখে দুইটি পৃথক মামলায় বিজ্ঞ আদালত আসামীদের যাবজ্জীবন সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আদেশের পর তাৎক্ষনিক র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা আসামীদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারি বাড়ায় ও গোপন সংবাদে অভিযান চালিয়ে ঐ দুই পলাতক আসামীকে ধরতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী