সর্বশেষ খবরঃ

যশোরে র‌্যাবের অভিযানে অস্ত্রওগুলি উদ্ধারসহ গ্রেফতার-২

যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্টথানাধীন দিঘীরপাড় এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪টি বিদেশী অস্ত্র,৮টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গুলিসহ ২যুবককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার ( ২১ডিসেম্বর ) সন্ধ্যায় র‌্যাব-৬ এর ঝিনাইদাহ ক্যাম্পের সদস্যরা তাদেরকে অস্ত্র,গুলিসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের আব্দুল মমিনের ছেলে মোঃ আজিজুর রহমান(২৬) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ আব্দুল্লাহ(২৫)।

২২ডিসেম্বর দুপরে খুলনা র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিং হতে জানা যায়,গ্রেফতারকৃতরা এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অবৈধ্য অস্ত্র বহন করে বেনাপোলের দিঘীরপাড় এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্ঠাকালেঐ দুই যুবক গ্রেফতার হয়। এ সময় তাদের দেহ তল্লাশী চালালে ৪টি বিদেশী পিস্তল,৮টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার হয়।

বিপুল পরিমান অস্ত্র ও গুলি মজুদের সাথে জড়িত অন্যদের বিষয় জানতে গ্রেফতারকৃতদের ব্যাপক জিঙ্গাসাবাদ চলছে। জিঙ্গাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস ব্রিফিং হতে আরো জানা জায়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন