সর্বশেষ খবরঃ

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ তিন পাচারকারী আটক

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ তিন পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ তিন পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ২৬টি  স্বর্ণেরবারসহ তিন স্বর্ণ পাচারকারী আটক হয়েছে| বৃহষ্পতিবার( ৭ মে ) ভোর সকালে যশোর নড়াইল মহাসড়কে অবস্থিত নীলগঞ্জ ব্রীজের উপর ১টি প্রাইভেট কার থামিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা তল্লাশী চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধারসহ ৩ পাচারকারীকে আটক করে|

আটককৃতরা হলো- যশোর জেলার শার্শা থানাধীন রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি ( ৩৬),একই জেলার চৌগাছা থানাধীন উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে গনি (৫৪) ও যশোর জেলার কোতয়ালী থানাধীন বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)|

যশোর ৪৯ বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয় উদ্ধার হওয়া স্বর্ণবারের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম এবং বাজার মূল্য ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার টাকা|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান,ঢাকা হতে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা প্রাইভেটকারে বিশেষভাবে লুকায়িত অবস্থায় স্বর্ণবারগুলো বহন করছিলো|

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে ¯^র্ণপাচারের প্রবনতা বেড়েছে| বিজিবির আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় উক্ত স্বর্ণবার উদ্ধারসহ তিন পাচারকারী আটক হয়েছে|

উদ্ধারকৃত স্বর্ণবারগুলো সরকারী কোষাগারে জমা দেওয়াসহ আটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আসামীদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে|

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী