সর্বশেষ খবরঃ

যশোরে পুলিশের অভিযানে মাদক,অস্ত্র ও গুলীসহ ৪ সন্ত্রাসী আটক

যশোরে পুলিশের অভিযানে মাদক,অস্ত্র ও গুলীসহ ৪ সন্ত্রাসী আটক
যশোরে পুলিশের অভিযানে মাদক,অস্ত্র ও গুলীসহ ৪ সন্ত্রাসী আটক

যশোর প্রতিনিধি :: যশোর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে।মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের আনসার ক্যাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ (৩০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ অরফে ব্লাক শরিফ, মামুনের ছেলে শান্ত (২৫) ও ফারুক শেখের ছেলে রানা (২৬)।

কোতয়ালী থানার উপপরিদর্শক ( এসআই ) আনসারুল হক জানান, পুলিশের কাছে গোপন খবর ছিলো কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে।

এসময় পুলিশ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম, শরিফ অরফে ব্লাক শরিফ, শান্ত ও রানা এই চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) তাজুল ইসলাম বলেন, অস্ত্র-মাদক আইনে তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান