সর্বশেষ খবরঃ

যশোরে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ মিছিল

যশোরে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ মিছিল
যশোরে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ মিছিল

যশোর প্রতিনিধি ::   বিদ্যুৎ লাইন কেটে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি ) দুপুরে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেন  পৌরসভার হরিজন জনগোষ্ঠীর লোকজন। আগামী ১২ঘণ্টার মধ্যে যশোর পৌরসভার রেল স্টেশন হরিজন কলোনীর বিদ্যুৎ লাইন সচাল করে না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ার দিয়েছেন তারা।

যশোর পৌরসভা শ্রমিক সংগ্রাম পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলে রেল স্টেশন হেলা সমাজ ও বাজার হরিজন কলোনী, মনিহার তালতলা কলোনী, পুরনো পৌরসভা কলোনী ও ধর্মতলা কলোনীর তিন শতাধিক হরিজনরা দুই ঘণ্টা ধরে শহরের বিক্ষোভ মিছিল করে।

যশোর পৌরসভার শ্রমিক সংগ্রাম পরিষদ সভাপতি মতি লাল বলেন, দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে যশোর পৌর এলাকার  রেল স্টেশনের হরিজনদের দুটি কলোনীর বিদ্যুৎ লাইন সচাল করে না দিলে যশোর পৌরসভার বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম ঘোষণা করবো।

এদিকে,বিদ্যুৎ লাইন কেটে দেয়ার প্রতিবাদে গত দুইদিন কাজ বন্ধ রেখেছে যশোর পৌরসভার হরিজনরা। পৌরসভা শ্রমিকরা কাজ বন্ধ রাখায় শহরের মোড়ে মোড়ে ময়লার স্তুপ জমা হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।

যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু  জানান, তিনটি কলেনীর বিদ্যুৎ বিল বাকী  সাড়ে পাঁচ কোটি টাকা। তাদের এ টাকা পৌরসভা পরিশোধ করবে না বলে সিদ্ধান্ত নেওয়ায় পৌরসভার কয়েকটি এলাকায়  কিছু পরিচ্ছন্ন কর্মী স্ট্রাইক করেছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা