সর্বশেষ খবরঃ

যশোরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র,গুলিসহ সন্ত্রাসী কামরুল গ্রেফতার

যশোরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র,গুলিসহ সন্ত্রাসী কামরুল গ্রেফতার
যশোরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র,গুলিসহ সন্ত্রাসী কামরুল গ্রেফতার

যশোর প্রতিনিধি:: যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের অভিযানে যশোরের চিহ্নিত সন্ত্রাসী কামরুল ওরফে খোড়া কামরুল অস্ত্র ওগুলিসহ গ্রেফতার হয়েছে।

রবিবার( ৬ফেব্রুয়ারী )সকালে যশোর কোতয়ালীথানাধীন চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন। সে যশোর জেলার ভাতুড়িয়া ( উত্তরপাড়া ) গ্রামের মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়, ডিবি পুলিশের এস আই শাহীনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় চাঁচড়া এলাকায় সাড়াপোলগামী রোডে অভিযান চালিয়ে জৈনেক মফিজের চায়ের দোকানের সামনে হতে শীর্ষ সন্ত্রাসী কামরুল ওরফে খোড়া কামরুলকে ২টি অবৈধ্য আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কাতুর্জসহ গ্রেফতার করেন।

প্রাথমিক জিঙ্গাসাবাদে আসামী নিজের কাছে অবৈধ্য অস্ত্র রেখে তা বিক্রয় ও নানা রকম সন্ত্রাসী মূলক কাজে জড়িতের কথা স্বীকার করেছেন বলে জানান।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার অস্ত্র,গুলিসহ সন্ত্রাসী কামরুলকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান,তার বিরুদ্ধে ইতোপূর্বেও কতোয়ালী থানায় অস্ত্র মামলা রয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা